নির্ধারিত মডেলের স্যামসাং টিভিতে ৩ বছরের ওয়ারেন্টি

২১ আগষ্ট, ২০২৪ ০৯:০৭  

নির্ধারিত মডেলের টেলিভিশনে ৩ বছরের কমপ্লিট ওয়ারেন্টি দিচ্ছে স্যামসাং। গত ১ জুলাইয়ের পর কেনা নির্দিষ্ট মডেলের টিভির ক্ষেত্রে সম্পূর্ণ ওয়ারেন্টি পাওয়া যাবে। অফারে স্যামসাং টিভি ক্রেতারা প্যানেল, স্পেয়ার পার্টস ও বিক্রয় পরবর্তী সেবার ক্ষেত্রে বর্ধিত ওয়ারেন্টির সুবিধা পাবেন।

আগ্রহী ক্রেতাদের জন্য নির্দিষ্ট টিভি মডেলগুলো হচ্ছে- কিউএ৮৫কিউএন৯০০ডি, কিউএ৭৫কিউএন৮৫ডিবি, কিউএ৬৫কিউএন৮৫ডিবি, কিউএ৫৫কিউএন৮৫ডিবি, কিউএ৭৭এস৯৫ডিএ, কিউএ৬৫এস৯৫ডিএ, কিউএ৫৫এস৯৫ডিএ, কিউএ৭৫কিউ৬০ডিএ, কিউএ৬৫কিউ৬০ডিএ, কিউএ৫৫কিউ৬০ডিএ, ইউএ৮৫ডিইউ৮০০০, ইউএ৭৫ডিইউ৮০০০, ইউএ৬৫ডিইউ৮০০০, ইউএ৫৫ডিইউ৮০০০, ইউএ৫০ডিইউ৮০০০, ইউএ৪৩ডিইউ৮০০০, ইউএ৭৫ডিইউ৭৭০০, ইউএ৬৫ডিইউ৭৭০০, ইউএ৫৫ডিইউ৭৭০০, ইউএ৫০ডিইউ৭৭০০, ইউএ৪৩ডিইউ৭৭০০, ইউএ৫৫ডিইউ৭৭৫০, ইউএ৫০ডিইউ৭৭৫০, ইউএ৪৩ডিইউ৭৭৫০, ইউএ৫০ডিইউ৭৫০০ এবং ইউএ৪৩ডিইউ৭৫০০।

এ নিয়ে স্যামসাং ইলেকট্রনিকসের কনজ্যুমার ইলেকট্রনিকস ডিভিশনের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “ক্রেতারা প্রায়শই পণ্য ক্রয়ের পর ওয়ারেন্টির লুকানো শর্ত ও বিক্রয় পরবর্তী সেবার মান সহ বিভিন্ন কারণে ভোগান্তিতে পড়েন। বিরক্ত হলেও অনেকেরই এক্ষেত্রে কিছু করার থাকে না। স্যামসাং বাংলাদেশ পণ্যের মান ও ক্রেতা সন্তুষ্টি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, আর বাজারের সেরা এই ওয়ারেন্টি সেটিই প্রমাণ করে। ৩ বছরের কমপ্লিট ওয়ারেন্টির মত এমন দূর্দান্ত সুবিধা বাজারের অন্য অধিকাংশ ব্র্যান্ডের সেরা সুবিধার তুলনায় গ্রাহকদের জন্য অনেক বেশি আকর্ষণীয় হবে বলে আমি মনে করি”।